ম্যানসিটির কাছে বিধ্বস্ত অ্যাস্টন ভিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানসিটির কাছে বিধ্বস্ত হয়েছে অ্যাস্টন ভিলা। আজ মঙ্গলবার রাতে অনুষ্ঠিত খেলায় ম্যানসিটি ৪-০ গোলে অ্যাস্টন ভিলাকে হারায়। ওয়েস্টব্রমের বিপক্ষে ৩-১ গোলে জয় পায় ব্ল্যাকবার্ন।ম্যানসিটি, ব্ল্যাকবার্নের জয়ের রাতে হেসেছে ফুলহাম, ব্ল্যাকপুল, টটেনহামও। ফুলহাম ২-০ গোলে স্টোককে হারায়। একই ব্যবধানে ব্ল্যাকপুল সান্ডারল্যান্ডকে ও টটেনহাম নিউক্যাসলকে হারায়। বিবিসি।