ম্যানসিটির কাছে বিধ্বস্ত ফুলহাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংলিশ প্রিমিয়ার লিগে যেন ‘দুঃস্বপ্ন’ পেয়ে বসেছিল ফুলহামকে। আজ রোববার রাতের খেলায় তাদেরকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে ম্যানসিটি।খেলার মাত্র ৬ মিনিটে ম্যানসিটির গোল উত্সবের সূচনা করেছিলেন কার্লোস তেভেজ। ৩২ মিনিটে পাবলো আর ৩৫ মিনিটে ইয়াইয়া তোরের গোলে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকে ম্যানসিটি।দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে খেলেছে ফুলহাম। কিন্তু গোল কিছুতেই আসছিল না। উল্টো ৫৬ মিনিটে ম্যানসিটিকে আরেকটি গোল উপহার দিয়ে ব্যবধানটা ৪-০ করেন তেভেজ। শেষ পর্যন্ত ফুলহাম যে কেবল গোল হজমের হতাশা নিয়েই ফিরেছে এমনটা নয়। ৭০ মিনিটে একটি গোল শোধ করেন জেরা। দুঃস্বপ্নে ভরা রাতে এটি ক্ষণিকের জন্য হাসি এনে দিয়েছিল এই যা! —বিবিসি