ম্যানিলায় তিনে সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিছিয়ে পড়লেন সিদ্দিকুর রহমান। ম্যানিলায় ফিলিপাইন ওপেনের দ্বিতীয় রাউন্ড শেষে সিদ্দিকুরের অবস্থান তিনে। প্রথম দিন যৌথভাবে প্রথম স্থানে থাকা বাংলাদেশি গলফার কাল পারের চেয়ে ১ শট বেশি খেলেই পিছিয়েছেন। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৫ শট কম খেলেছেন সিদ্দিকুর। পারের চেয়ে ৮ শট কম খেলে সবার ওপরে অস্ট্রেলিয়ার মার্কাস বোথ। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।