ম্যানিলায় ছাব্বিশে সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানিলা মাস্টার্সে ভালো শুরু করেছেন সিদ্দিকুর রহমান। কাল প্রথম রাউন্ডে পারের চেয়ে ৪ শট কম খেলে যৌথভাবে ২৬ নম্বরে আছেন বাংলাদেশের গলফার। প্রথম দিনে ৪টি বার্ডি করেছেন সিদ্দিকুর, বগি নেই একটিও। ১০ লাখ ডলারের টুর্নামেন্টে পারের চেয়ে ৮ শট কম খেলে যৌথভাবে শীর্ষে আছেন পাঁচজন। সূত্র: এশিয়ান ট্যুর।