ম্যানেজারেরবিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিপক্ষের মাঠে দল পিছিয়ে ২-১ গোলে। ডার্লিংটন ১৮৮৩-এর খেলোয়াড়দের পরামর্শের জন্য ডাগআউটের দিকে গিয়ে লাভ নেই। দলের ম্যানেজারই তো নেই মাঠে। তিনি ব্যস্ত নিজের বিয়ে নিয়ে! পরশু ইংল্যান্ডের পঞ্চম স্তরের ফুটবল লিগে মুখোমুখি হয়েছিল ডার্লিংটন ও হ্যালিফ্যাক্স টাউন। সফরকারী দল সে ম্যাচ খেলল ম্যানেজার মার্টিন গ্রে ও তাঁর সহকারী ব্রায়ান অ্যাটকিনসনকে ছাড়াই। অ্যাটকিনসনও ছিলেন ওই বিয়ের অনুষ্ঠানে, গ্রের ‘বেস্ট ম্যান’ হয়ে। দুই বছর আগেই বিয়ের দিন ঠিক হয়ে যাওয়ায় গ্রের উপায়ও ছিল না অনুষ্ঠান পেছানোর। ম্যাচটা পেছানোর প্রস্তাব দিয়েও লাভ হয়নি, হ্যালিফ্যাক্স মানেনি। তবে ম্যানেজারকে ছাড়াই ম্যাচটা ২-২ গোলে ড্র করে এসেছে ডার্লিংটন। বিবিসি।