ম্যান্ডেলা-অনুপ্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাগ-ক্ষোভ ভুলে শত্রুকে ক্ষমা করে দেওয়ার শিক্ষাটা নেলসন ম্যান্ডেলার কাছ থেকেই পাওয়া যায়। সেরেনা উইলিয়ামসের অনুপ্রেরণাও এই মহাপ্রাণ। সেরেনা ম্যান্ডেলায় মুগ্ধ ছিলেন অনেক আগে থেকেই। সম্প্রতি ম্যান্ডেলার একটা সিনেমা সেরেনাকে অনুপ্রাণিত করেছে আরও বেশি করে। তাই ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্ট বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসার কথা ভাবছেন সেরেনা। ক্যালিফোর্নিয়ার টুর্নামেন্টটিতে উইলিয়ামস বোনেরা সর্বশেষ খেলেছিলেন ২০০১ সালে। সেমিতে দুই বোন মুখোমুখি হলেও ম্যাচের ঠিক আগে চোটকে কারণ দেখিয়ে সরে দাঁড়ান ভেনাস। দর্শকেরা ম্যাচ পাতানোর অভিযোগ তুলে দুয়ো দেন ভেনাস ও তাঁর বাবাকে। সেই থেকেই টুর্নামেন্টটি বর্জন করে আসছেন তাঁরা। এএফপি।