ম্যান্ডেলা থাকছেন তো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিকায় বিশ্বকাপের স্বপ্ন আর অপার্থিব কিছু নয়। আর সাত দিন পরেই সেই স্বপ্ন নেমে আসবে বাস্তবতার মাটিতে। আরও অনেকের সঙ্গে আফ্রিকা মহাদেশে ফুটবলের এই মহাযজ্ঞ আয়োজনের স্বপ্ন দেখেছেন, সেটিকে সার্থক করে তুলতে নিরলস শ্রম দিয়ে গেছেন, সেই নেলসন ম্যান্ডেলা উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন তো?ম্যান্ডেলা না থাকলে পুরো আয়োজনে খামতি থেকে যাবে। ১৯৯৫ রাগবি বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা দলের জার্সি পরে মাঠে হাজির হয়েছিলেন। আগামী মাসে ৯২-এ পা দিতে যাওয়া ম্যান্ডেলাকে এবারও সবুজ জার্সিতে দেখতে চায় বিশ্বকাপের আয়োজকেরা। কিন্তু শহরের বাইরে নিভৃত জীবনযাপনে ব্যস্ত ম্যান্ডেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকা নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল।দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এবং ফিফা দুই পক্ষই বিবৃতি দিয়ে জানিয়েছে, ১১ জুন উদ্বোধনী অনুষ্ঠানে সশরীরে থাকবেন কালো মানুষের মুক্তির এই দূত। কিন্তু তাঁর স্বাস্থ্যের কথা ভেবে রাজি নয় ম্যান্ডেলার পরিবার।তাঁর নাতি ম্যান্ডলা ম্যান্ডেলা জানিয়েছেন, ‘আমার দাদুর বয়স ৯২ বছর। ঠান্ডার মধ্যে ফুটবল ম্যাচ দেখতে যাওয়া তাঁর জন্য খুবই কঠিন। পরিবারের একজন সদস্য হিসেবে আমার এবং পরিবারের সবার মতো এটাই। তাই দক্ষিণ আফ্রিকা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে তাঁর স্বাস্থ্যের ব্যাপারটিও বিবেচনা করতে হবে। আমি জানি, তাঁর বিশ্বকাপে থাকা হবে না।’ এএফপি।