ম্যান্ডেলার জন্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা নেলসন ম্যান্ডেলার রোগমুক্তি কামনায় যোগ দিল ব্রাজিল-স্পেনের ফুটবল দল এবং ফিফাও। পরশু ব্রাজিল-স্পেনের কনফেডারেশনস কাপের ফাইনালের আগে ম্যান্ডেলা স্মরণে আয়োজন করা হয় বিশেষ এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। সেখানে বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা ম্যান্ডেলার জন্য উপহার হিসেবে খেলোয়াড়দের স্বাক্ষরসংবলিত জার্সি দিল দুই ফাইনালিস্ট ব্রাজিল ও স্পেন। ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার, ব্রাজিলিয়ান ফুটবলের প্রধান কর্ণধার হোসে মারিয়া মারিন ও স্প্যানিশ ফুটবলের প্রধান অ্যাঙ্গেল মারিয়া ভিয়ার উপস্থিত থেকে দক্ষিণ আফ্রিকার নোবেলজয়ী রাষ্ট্রপতির সুস্থতা কামনা ও সংহতি প্রকাশ করেছেন। ফিফা ডট কম।