ম্যান্ডেলার সমবেদনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক পেনাল্টি মিসেই নিজেদের মাটিতে আফ্রিকার একমাত্র প্রতিনিধি ঘানার বিশ্বকাপের স্বপ্ন ভেঙে চুরমার। কষ্ট তো সব আফ্রিকানেরই, তবে আসামোয়া জিয়ানের কষ্টটা যে একটু বেশিই। তাঁর নেওয়া পেনাল্টি শ্যুটের দিকে তাকিয়ে ছিল সবাই। কিন্তু ম্যাচ শেষে তিনি কাঁদালেন সমর্থকদের, কাঁদলেন নিজেও। নোবেলজয়ী নেলসন ম্যান্ডেলা এক সমবেদনার বার্তা পাঠালেন জিয়ানের উদ্দেশে। সেখানে এই নেতা জানিয়েছেন, জিয়ানের জন্য তিনি গর্বিত। ঘানা মাঠে নামার আগেও একটি চিঠি লিখেছিলেন ম্যান্ডেলা। ওয়েবসাইট।