ম্যারাডোনা 'কুফা'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্জেন্টিনা–ইরান ম্যাচে গ্যালারিতে মেয়ে জিয়ান্নিনার সঙ্গে ম্যারাডোনা l এএফপি
আর্জেন্টিনা–ইরান ম্যাচে গ্যালারিতে মেয়ে জিয়ান্নিনার সঙ্গে ম্যারাডোনা l এএফপি

গ্যালারিতে তাঁর উপস্থিতিই নিশ্চয়ই অন্য রকম প্রেরণার বারুদ নিয়ে হাজির হয়। গ্যালারির পড়শি-সমর্থকেরা যেমন বাড়তি উৎসাহ পায়, মাঠের খেলোয়াড়েরাও নিশ্চয়ই উজাড় করে দিতে চান নিজেদের। ফুটবল-ঈশ্বর এত কাছে থেকে খেলা দেখছেন! উদ্দীপ্ত হওয়ারই তো কথা।
আশ্চর্যের বিষয়, আর্জেন্টিনার আমসমর্থকেরা হয়তো এর পর থেকে চাইবে, ডিয়েগো ম্যারাডোনা যেন গ্যালারিতেই না আসেন! ম্যারাডোনা যে তাদের চোখে ‘কুফা’! পরশুর ম্যাচে মেয়ে জিয়ান্নিনাকে নিয়ে হাজির হয়েছিলেন। আর্জেন্টিনার একের পর এক নিষ্ফলা আক্রমণ দেখে বিরক্তিতে একসা! বারবার চোখ-মুখ কুঁকড়ে যাচ্ছিল। বাঁকাচ্ছিলেন ভ্রু। ম্যাচ প্রায় শেষের দিকে গিয়েও গোল হচ্ছে না দেখে গ্যালারি থেকে বেরিয়ে যান ম্যারাডোনা। আর ঠিক তক্ষুনি গোলটা করে বসেন মেসি!
ম্যারাডোনার চলে যাওয়া কি ভাগ্য ফিরল মেসির, ভাগ্য ফিরল আর্জেন্টিনার! এমনটাই কিন্তু মনে করছে আর্জেন্টিনার মানুষ। আর্জেন্টিনায় টুইটার ব্যবহারকারীদের মধ্যে এদিন সবচেয়ে বেশিবার বলাবলি হয়েছে ‘ম্যারাডোনামুফা’ শব্দবন্ধটি নিয়ে। স্প্যানিশ মুফা শব্দটির মানে অপয়া, সোজা বাংলায় কুফা! এর আগে ম্যারাডোনা গ্যালারিতে হাজির হতেই ব্রাজিল ­ক্রোয়েশিয়ার কাছে হজম করেছিল আত্মঘাতী গোল। তখন ব্রাজিল সমর্থকেরাও কুফা বলেছিল ম্যারাডোনাকে। তাই বলে নিজ দেশের সমর্থকেরা!
এ নিশ্চয়ই ক্ষণিকের আবেগ। এই মানুষটারই একক কৃতিত্বে দেশকে বিশ্বকাপ এনে দেওয়া স্মৃতি কী করে ভুলবে আর্জেন্টিনা! ওয়েবসাইট।