ম্যারাডোনার বিশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলকে তাদেরই মাটিতে ৭-১ গোলে গুঁড়িয়ে দেওয়া! তা-ও আবার বিশ্বকাপ সেমিফাইনালে! এমন জয়ের পর আকাশে উড়তেই পারে জার্মানি। কিন্তু জার্মানদের সাবধান করে দিচ্ছেন ডিয়েগো ম্যারাডোনা। রোববারের ফাইনাল নিয়ে ’৮৬ বিশ্বকাপের নায়ক বলছেন, অতি-আত্মবিশ্বাস কাল হবে জার্মানির। ভেনেজুয়েলার এক টেলিভিশন চ্যানেলে নিজের অনুষ্ঠান ‘ডে জুর্দা’ ম্যারাডোনার সতর্কবাণীই উচ্চারণ করলেন ফিলিপ লামদের উদ্দেশে, ‘জার্মানরা এখন তুমুল আত্মবিশ্বাসী। এটা আর্জেন্টিনার জন্য ভালোই হবে। আর জার্মানি তো অজেয় নয়।’
সাবেক আলবিসেলেস্তে অধিনায়কের মন জয় করে নিয়েছে হাভিয়ের মাচেরানোর লড়াকু মনোভাব। ম্যারাডোনার প্রশংসা পেলেন তাঁর মেয়ে জিয়ান্নিনার সাবেক জামাই সার্জিও আগুয়েরোও। জিয়ান্নিনা-আগুয়েরোর সম্পর্ক ছিন্ন হলেও ম্যানচেস্টার সিটি এখনো ম্যারাডোনার সুনজরেই আছে, ‘মাঠে ও যা করে তার জন্য আমি ওকে অনেক অনেক ভালোবাসি।’ দি ইনডিপেনডেন্ট।