ম্যারাডোনা-মেসিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার দীর্ঘদিনের বন্ধু কিউবার বামপন্থী নেতা ফিদেল কাস্ত্রো। বন্ধুর দেশ বিশ্বকাপে ভালো খেলছে তাতে আরেক বন্ধু অভিনন্দন জানাবে না তা কি হয়! মেসিদের পারফরম্যান্সে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠাতে ভুল করেননি ৮৭ বছরের এই রাজনৈতিক নেতা, ‘চিরদিনের বন্ধু, বিশ্বকাপের মহাযজ্ঞে টেলিসুরে প্রচারিত তোমার অনুষ্ঠানটি প্রতিদিনই দেখার সৌভাগ্য হয়েছে আমার। মেসিকেও অভিনন্দন জানাচ্ছি। ও অসাধারণ একজন খেলোয়াড়। আর্জেন্টিনার মানুষকে সে বিজয় এনে দিয়েছে।’ এএফপি।