ম্যারাডোনা আশাবাদী, তবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ বছর হয়ে গেছে। বিশ্বকাপ জয়ের সেই স্মৃতি এখন যেন কল্পগাথার অংশ। আরেকটি বিশ্বকাপ শিরোপার জন্য আর কত অপেক্ষা করতে হবে আর্জেন্টিনাকে? ডিয়েগো ম্যারাডোনা অবশ্য আশাবাদী। সামনের বারই বিশ্বকাপটা মেসিদের হাতে দেখছেন এই কিংবদন্তি। কিন্তু তার আগে ছোট্ট একটা শর্ত পূরণ করতে হবে। তা সেই শর্তটা কী?
আর্জেন্টাইন টিভি টিওয়াইসি স্পোর্টসকে ম্যারাডোনা নিজেই জানিয়েছেন, ‘আর্জেন্টিনা আবার বিশ্ব চ্যাম্পিয়ন হবে, কিন্তু আগে তাদের ব্রাজিলকে হারাতে হবে। তারা খুবই কঠিন প্রতিপক্ষ।’ অন্যদের নিয়ে তাঁর মত, ‘জার্মানি ও হল্যান্ড বেশ ভালো অবস্থায় আছে। ইতালি অতটা নেই। আর স্পেন একই রকম খেলে একঘেয়ে হয়ে উঠছে। তারা সামনে যাচ্ছে তো যাচ্ছেই, কিন্তু সুযোগগুলো সেভাবে কাজে লাগাতে পারছে না।’
কোচ হিসেবে আগের বিশ্বকাপটা জেতার সুযোগ ছিল ম্যারাডোনার সামনে। সেটা পারেননি। তবে ম্যারাডোনা বলেছেন, সাধ্যমতো চেষ্টাই তিনি করেছিলেন, ‘যে দলকে আমি খেলিয়েছি সেটা নিয়ে আমার আফসোস নেই।’ ওয়েবসাইট।