ম্যারাডোনা আসবেন বলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্ষটিতে যিনি থাকবেন তাঁর নাম ডিয়েগো ম্যারাডোনা। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। তাঁর ঘরে কি যেনতেন বাথরুম মানায়? মানায় না বলেই বদলে ফেলতে হলো প্রিটোরিয়ায় আর্জেন্টিনার বেস ক্যাম্পে ম্যারাডোনার জন্য তৈরি করা দুটি বাথরুমই!শুধু বাথরুম পরিবর্তন নয়। ম্যারাডোনার পক্ষ থেকে বেস ক্যাম্পে খেলোয়াড়দের থাকা-খাওয়ার সুবিধা বাড়ানোর জন্য বেশ কিছু চাহিদা পাঠানো হয়েছে। প্রিটোরিয়ার হাইপারফরম্যান্স সেন্টারে আর্জেন্টিনার বেস ক্যাম্পের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন, সব দাবিই পূরণ করা হচ্ছে।আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন থেকে প্রিটোরিয়ার বেস ক্যাম্প দেখতে পাঠানো হয়েছিল এক স্থপতিকে। ফেলিক্স আগুইনাগা নামের সেই ভদ্রলোক বেস ক্যাম্প ঘুরে দেখে প্রথমেই বদলে ফেলতে বলেছেন, ম্যারাডোনার জন্য তৈরি দুটি বাথরুমের কমোড।প্রচলিত কমোডের বদলে বাথরুমে অত্যাধুনিক প্রযুক্তির ‘বিডেট কমোড’ লাগাতে অনুরোধ করা হয়েছে। কারণ আগের ব্যবস্থাটি ‘ম্যারাডোনার মানের সঙ্গে যায় না’ বলে দাবি করেছেন স্থপতি। বেস ক্যাম্পের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন, তাঁরা বিশেষ ব্যবস্থায় নতুন কমোড এনে লাগিয়েছেন। এটা করতে গিয়ে পুরো বাথরুমই বদলাতে হয়েছে। তার পরও আয়োজকেরা নাকি খুশি। কারণ এতে ম্যারাডোনা আরামে থাকবেন। দাবি-দাওয়ার এখানেই শেষ নয়। আর্জেন্টাইন ফেডারেশনের পক্ষ থেকে আর যেসব অনুরোধ করা হয়েছে তার মধ্যে আছে, প্রতিটি রুমের রং হবে সাদা। এ ছাড়া খেলোয়াড়দের জন্য কমপক্ষে ছয়টি প্লে-স্টেশন দিতে হবে। খেলোয়াড়দের জন্য প্রতিদিন অন্তত ১০ ধরনের বিভিন্ন গরম খাবার, অন্তত ১৪ ধরনের সালাদ, কমপক্ষে তিন ধরনের পাস্তা সস, কমপক্ষে তিন ধরনের মিষ্টি এবং সার্বক্ষণিক আইসক্রিমের সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে। এমন বিস্তারিত চাহিদার তালিকা না দিলেও ব্রাজিল দলের পক্ষ থেকেও কিছু চাহিদা পাঠানো হয়েছে। তারা নজর দিতে বলেছে সুইমিংপুলের পানির তাপমাত্রার দিকে। ইতালি দিতে বলেছে জিমনেসিয়ামের যন্ত্রপাতির দিকে। তারা অবশ্য তাদের প্রয়োজনমতো পাস্তা রোম থেকে নিয়ে আসবে।আর সবচেয়ে ভালো দাবিটা জানিয়েছে মেক্সিকো। তাদের জন্য একান্ত একজন যাজক দিতে হবে, যিনি তাদের হয়ে প্রার্থনা করবেন! ওয়েবসাইট।