ম্যারাডোনা ওয়াসলে থাকছেন তো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই শোনা যাচ্ছে, তিনি সংযুক্ত আরব আমিরাতের কোচ হচ্ছেন। পরক্ষণেই খবর এল, না, তিনি কোচ হতে চান নাপোলির। ডিয়েগো ম্যারাডোনা কি তাহলে সিদ্ধান্তহীনতায় ভুগছেন? এমনও খবর পাওয়া যাচ্ছে, আল ওয়াসল মালিকপক্ষের একাংশের ধৈর্যচ্যুতি ঘটেছে। তাঁকে এত বেতন দিয়ে আনা হয়েছে পয়েন্ট টেবিলের মাঝামাঝি পড়ে থাকার জন্য নয়। ম্যারাডোনাও অভিযোগ করেছেন, ভালো খেলোয়াড় কেনার টাকা দেওয়া হচ্ছে না। চাহিদামতো খেলোয়াড় না পেলে তিনি কাজ করবেন না।সব মিলিয়ে বিভ্রান্তি। আরব আমিরাত লিগে গত ম্যাচে আজমানের কাছে ৪-২ গোলে হারার পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনেও ম্যারাডোনা আসেননি। সম্প্রতি দুবাইভিত্তিক শীর্ষ সংবাদমাধ্যম গালফনিউজ খবর করেছে, ম্যারাডোনার থাকা না-থাকা নিয়ে সংশয় বাড়ছেই।এসবের পরিপ্রেক্ষিতে মুখ খুললেন ম্যারাডোনা। জানালেন, দুই বছরের চুক্তি তো পূর্ণ করবেনই, তাঁর ইচ্ছা চুক্তির মেয়াদ বাড়ানোর। কারণ, দুবাই শহরটা খুবই পছন্দ হয়েছে তাঁর। অনেকটা জীবনানন্দ দাশের সুরেই ম্যারাডোনা বললেন, ‘দুবাই আমাকে শান্তি দিয়েছে, প্রশান্তি দিয়েছে, কাজ দিয়েছে, সুস্থিতি এনেছে জীবনে। আমি আমার নাতির অনেক কাছাকাছি (আর্জেন্টিনা-ইংল্যান্ড দূরত্বের তুলনায়) থাকতে পারছি। আমার মেয়েও যখন খুশি এখানে আসতে পারে। আমিও ছুটির সময় বাবাকে দেখতে দেশে যেতে পারি।’দুবাই ম্যারাডোনার কাছে যেন স্বর্গ, ‘নিজের জীবনের দিকে পেছন ফিরে তাকালে মনে হয়, আমি স্বর্গ খুঁজে পেয়েছি।’ আর তাই ওয়াসলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী এই ৫১ বছর বয়সী।ওয়াসলের পক্ষ থেকেও জানানো হয়েছে, ম্যারাডোনার প্রতি পূর্ণ আস্থা আছে ক্লাবের। ওয়েবসাইট।