ম্যারাডোনা বনাম ভালদেরামা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলোয়াড়ি জীবনে তাঁদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল, বন্ধুত্বও ছিল। কিন্তু পরশু প্রতিদ্বন্দ্বিতা সাজঘরে রেখে এসে ডিয়েগো ম্যারাডোনা আর কার্লোস ভালদেরামা মাঠে নেমেছিলেন বন্ধু-বারতা নিয়ে। আর্জেন্টিনার মার দেল প্লাতার ছোট্ট একটা স্টেডিয়ামে আয়োজিত ম্যাচটাও যে ছিল ‘বুড়ো’দের প্রীতি ম্যাচ। ফলটাও হলো জুতসই। ম্যারাডোনার আর্জেন্টিনা ৫, ভালদেরামার কলম্বিয়া ৫!ম্যারাডোনা অবশ্য একদিক দিয়ে এগিয়ে থাকলেন। প্রথমার্ধে দলের প্রথম আর তৃতীয় গোল দুটো এসেছে তাঁর সৌজন্যেই। ৫০ বছর বয়সেও দেখিয়ে দিয়েছেন বাঁ পায়ের জাদু। নাটকীয়তা আর রোমাঞ্চে ভরা ম্যাচের পুরোটাই দারুণ উপভোগ করেছে গ্যালারির আট হাজার দর্শক। ওয়েবসাইট।