প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাদুটা তাহলে আগের মতোই আছে ডিয়েগো ম্যারাডোনার! আর সেই জাদু তিনি দেখাতে পারেন নিজে মাঠে না থেকেও! শুধু কানে কানে মন্ত্র ফুঁকে দিলেই হলো। নাপোলি খেলোয়াড়দের বোধ হয় তেমনই কোনো এক মন্ত্রে উজ্জীবিত করেছেন ম্যারাডোনা। এই ক্লাব আর তাঁর নাম প্রায় সমার্থক হয়ে গেছে। নাপোলির প্রথম সিরি ‘আ’ জয়ের ৩০ বছর পূর্তি উৎসব উপলক্ষে নেপলস ঘুরে গেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। ওই সময়ই ক্লাবের বর্তমান খেলোয়াড়দের সঙ্গে কিছুক্ষণ কথা বলেছেন, পরামর্শ দিয়েছেন। ফলও হাতেনাতে। সিরি ‘আ’তে পরশু সান সিরোতে গিয়ে এসি মিলানকে ২-১ গোলে হারিয়ে এসেছে নাপোলি। জয়ের পর নাপোলির দুই গোলদাতার একজন হোসে কায়েহন তাই তো বলে দিলেন, ‘হ্যাঁ, ম্যারাডোনা-মন্ত্র একটু কাজ করেছে বৈকি!’ গোলডটকম।