ম্যারাডোনা যুগের পর নাপোলির প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮৭ সালের পর ২০১২। ডিয়েগো ম্যারাডোনা যুগের পর গতকাল রোববার প্রথমবারের মতো ইতালীয় কাপের শিরোপার দেখা পেল নাপোলি।শিরোপা জয়ের পথে জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়েছে নাপোলি। এর মধ্য দিয়ে টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডে যতি পড়লো জুভেন্টাসের।ম্যাচের প্রায় পুরোটা সময় নিয়ন্ত্রণ ধরে রাখে নাপোলি। প্রথমার্ধে অবশ্য গোলের দেখা মেলেনি। খেলার ৬২ মিনিটে পেনাল্টি থেকে নাপোলিকে গোল এনে দেন স্ট্রাইকার এডিনসন কাভানি। খেলা শেষ হওয়ার সাত মিনিট আগে জুভেন্টাসের সঙ্গে গোল ব্যবধান দ্বিগুণ করেন নাপোলির মারেক হ্যামসিক।মৌসুমে যে দলটি একবারও হারের মুখ দেখেনি, সেই জুভেন্টাসকে হারিয়ে শিরোপা জয়। ম্যাচ শেষে নাপোলি কোচ ওয়াল্টার মাজ্জারির প্রতিক্রিয়া, ৯০ মিনিট ধরে খেলে জুভেন্টাসকে হারানো সত্যি অচিন্তনীয়। অন্যসব অর্জনের মধ্যে এটিও আরেকটি অর্জন।দেল পিয়েরোর জন্য এ ম্যাচটা গুরুত্ব ছিল আলাদা। জুভেন্টাসের হয়ে এটাই যে ছিল তাঁর শেষ ম্যাচ! ১৯৯৩ সালে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন তিনি। মৌসুমের শুরুতে ক্লাব কর্তৃপক্ষ ঘোষণা দেয়, তাঁর সঙ্গে চুক্তি নবায়ন করা হবে না। দীর্ঘ ১৯ বছর জুভেন্টাসের সঙ্গে থাকার পর শেষ ম্যাচে দলের হারের সাক্ষী হয়ে রইলেন ইতালির বিশ্বকাপজয়ী ফুটবলার পিয়েরো।