ম্যারাডোনা-রোমারিও যেখানে এক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে রোমারিও ও ডিয়েগো ম্যারাডোনার আলাপচারিতা। দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশনের ভূমিকা নিয়ে এক বৈঠকে অংশ নিয়েছিলেন দুই দেশের দুই কিংবদন্তি। পরশু সাও পাওলোতে ষ রয়টার্স
সংবাদ সম্মেলনে রোমারিও ও ডিয়েগো ম্যারাডোনার আলাপচারিতা। দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশনের ভূমিকা নিয়ে এক বৈঠকে অংশ নিয়েছিলেন দুই দেশের দুই কিংবদন্তি। পরশু সাও পাওলোতে ষ রয়টার্স

একজন আর্জেন্টাইন কিংবদন্তি, আরেকজন ব্রাজিলিয়ান। তবে গলায় গলায় ভাব তাঁদের কখনোই ছিল না। দুজনই নিজেকে বিশ্বসেরা ফুটবলার বলে দাবি করেন। কিন্তু খেলোয়াড়ি অতীত বাদ দিয়ে রোমারিও ও ম্যারাডোনা এবার গলা মিলিয়েছেন এক সুরে। লাতিন আমেরিকান ফুটবল ফেডারেশনের (কনমেবল) সমালোচনায় দুজনই মুখর। তাঁদের দাবি, এই অঞ্চলের ফুটবল থেকে যে পরিমাণ অর্থ উপার্জিত হয় তা ভাগ করে দিতে ব্যর্থ ফেডারেশন। সংগঠনটির ভুল পদক্ষেপ এ অঞ্চলের ফুটবলকে ধ্বংস করে দিচ্ছে। লাতিন আমেরিকার ২০টি ক্লাব ও একদল উরুগুইয়ান আইনজীবীর সঙ্গে সাও পাওলোতে পরশু একটা বৈঠক করেছেন ম্যারাডোনা-রোমারিও। সেই বৈঠক শেষে ম্যারাডোনা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, ‘আমরা অত্যন্ত বিস্ময় ও দুঃখের সঙ্গে লক্ষ করেছি ফুটবল শুধু গুটি কয়েক মানুষের জন্য। এটা কোনো ক্লাবের, সমর্থক বা খেলোয়াড়দের জন্য নয়। আমরা একটা কমিশন গঠন করতে চাই, যাতে খেলাটার যারা ক্ষতি করছে তাদের মুখোশ উন্মোচিত হয়।’ রোমারিওর কণ্ঠেও একই সুর, ‘পরিস্থিতিটা আমরা যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি গুরুতর। এখানে যা শুনলাম এর চেয়ে লজ্জার কিছু খুব একটা হতে পারে না। এ রকম কোনো প্রতিষ্ঠানের কথা আমি ভাবতেও পারিনি যারা ফুটবলের এতটা ক্ষতি করতে পারে।’ ওয়েবসাইট।