ম্যারাডোনাই ঘুষ নিতেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্জিও বাতিস্তাকে বিব্রত করতে গিয়ে আর্জেন্টিনার সাবেক কোচ নিজেই পড়ে গেলেন বিব্রতকর অবস্থায়। কদিন আগেই ম্যারাডোনা অভিযোগ করেন, তাঁর উত্তরসূরি বাতিস্তা ঘুষ নিয়ে আর্জেন্টিনা জাতীয় দলে খেলোয়াড় ডাকতেন। এবার ম্যারাডোনার বিরুদ্ধে একই অভিযোগ তুলেছেন তাঁর সাবেক ব্যক্তিগত সহকারী গ্যাব্রিয়েল বুয়োনো।ম্যারাডোনা কিছু বললে তিনি যেমন খবরে আসেন, তেমনি ম্যারাডোনাকে নিয়ে কেউ কিছু বললে তিনিও খবরের উপাদান হন। তবে বুয়োনো খবর হওয়ার জন্যই ম্যারাডোনার বিরুদ্ধে এই অভিযোগের আঙুল তোলেননি। তাঁর কাছে নাকি সব প্রমাণও আছে, ‘সে ঘুষ নিয়ে কথা বলে। অথচ দুর্নীতিগ্রস্ত লোক খুঁজতে গেলে প্রথমে আপনি ম্যারাডোনাকেই পাবেন। আমার কাছে সব প্রমাণ আছে।’ গত বৃহস্পতিবার ম্যারাডোনা বাতিস্তার বিরুদ্ধে এই অভিযোগ আনেন, নির্দিষ্ট কয়েকজন খেলোয়াড়কে দলে নিতে ঘুষ নিয়েছেন বাতিস্তা। আর্জেন্টিনার ২০১০ বিশ্বকাপ অভিযান কোয়ার্টার ফাইনালে থেমে গেলে কোচের পদ থেকে সরে দাঁড়ান ম্যারাডোনা। তারপর আলবিসেলেস্তিদের দায়িত্ব ওঠে বাতিস্তার কাঁধে। কিন্তু গত জুলাইতে কোপা আমেরিকার ব্যর্থতায় বাতিস্তাকেও বিদায় নিতে হয়। যদিও ম্যারাডোনার আগেই আর্জেন্টিনা জাতীয় দলের কোচিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন বাতিস্তা। আর্জেন্টিনা অলিম্পিক দলকে শিরোপা জেতান তিনি ২০০৮ অলিম্পিকে। বাতিস্তা বলেছেন, ‘ম্যারাডোনা ও তার দলের কাছ থেকে দায়িত্ব নেওয়ার পরই ঘুষ বন্ধ হয়।’ এর আগে ম্যারাডোনা বলেন, কিছু খেলোয়াড়কে দলে নেওয়ার গ্যারান্টি দিয়ে ঘুষ গ্রহণের চর্চাটা চলে আসছিল, তিনিই ওটার কবর দেন! ম্যারাডোনার অভিযোগ প্রত্যাখ্যান করে বাতিস্তা ইতিমধ্যে আইনি লড়াইয়ের হুমকি দিয়েছেন। ওয়েবসাইট।