ম্যারাডোনাই বেশি শিল্পিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোখের সামনে দেখেছেন লিওনেল মেসিকে ‘মেসি’ হয়ে উঠতে। আর সতীর্থ হিসেবে খুব কাছ থেকে দেখেছেন ডিয়েগো ম্যারাডোনাকে। দুই খেলোয়াড়ের মধ্যে যখন অনেকেই তুলনা করছেন, ফুটবল পণ্ডিত হোর্হে ভালদানোও বসে থাকতে পারলেন না। তবে দুই কালের দুই সেরা খেলোয়াড়কে তিনি তুলনা করলেন একটু অন্যভাবে। তাঁর দৃষ্টিতে মেসির চেয়ে ম্যারাডোনাই বেশি শিল্পিত ছিলেন। তবে কার্যকারিতার দিক দিয়ে আবার মেসিই এগিয়ে।মরিনহোর সঙ্গে বনিবনা না হওয়ায় রিয়াল মাদ্রিদের পরিচালকের পদ ছেড়ে দেওয়া এই আর্জেন্টাইন এও বলছেন, মেসির সঙ্গে ম্যারাডোনার তুলনায় মৌলিক একটা সমস্যাও আছে, ‘আমরা ম্যারাডোনাকে তার পুরো ক্যারিয়ার নিয়ে বিবেচনা করি। আর মেসির ক্যারিয়ার তো চলমান, মাত্র ওর বয়স ২৪। তবে আমরা যে এখনই ওকে কিংবদন্তিদের সঙ্গে তুলনা করছি, সেটাও কিন্তু লিওনেলের অর্জনের একটা স্বীকৃতি।’ স্প্যানিশ ক্রীড়া দৈনিক স্পোর্তকে এই ৫৬ বছর বয়সী বলেছেন, ‘এই দুই খেলোয়াড়ের মধ্যে যদি পার্থক্য করতেই হয়, বলা যায় ম্যারাডোনা মেসির চেয়ে অনেক বেশি শিল্পিত ছিল; স্বতন্ত্র সুন্দর একটা খেলার ধরন ছিল। অন্যদিকে মেসি তুলনামূলক বেশি কার্যকর, বেশি ধারাবাহিক। যতবারই ওর পায়ে বল যায়, ততবারই সে ভয়ংকর।’মেসি-ম্যারাডোনার তুলনায় আরেক কিংবদন্তির নাম আসে—পেলে। ভালদানোর দৃঢ় বিশ্বাস, ‘মেসি যদি এভাবে পারফর্ম করেই যায়, সে সবাইকে ছাড়িয়ে যাবে। এমনকি পেলেকেও।’ ওয়েবসাইট।