ম্যারাডোনাও মানছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯০ বিশ্বকাপের শেষের ছবিটা মনে আছে? লোথার ম্যাথাউসরা যখন শিরোপা জয়ের উল্লাসে উন্মাতাল, আর্জেন্টিনা শিবিরে তখন শোকের মাতম। কান্নায় ভেঙে পড়েছেন ডিয়েগো ম্যারাডোনা। ৮৫ মিনিটে পেনাল্টি গোল টানা দ্বিতীয় শিরোপার স্বপ্ন ভেঙে দিয়েছে আর্জেন্টিনার।১৯৭৮ আর ১৯৮৬ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের অপেক্ষাটা তাই চব্বিশটা বছরের! পরশু ২০১০ বিশ্বকাপের স্বাগতিক দেশে পা রেখেই ম্যারাডোনা জানিয়ে দিলেন, ‘২৪ বছর ধরে আমরা যে বিশ্বকাপটা জিততে পারিনি, সেই অভিশাপ থেকে মুক্তি চাই। আকাঙ্ক্ষাটা সব সময়ই ছিল। আমরা কখনোই আশা হারাইনি।’তবে কি এবার আর্জেন্টিনা সমর্থকেরা আশায় বুক বাঁধবে? এ মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়টি তাদের দলে। ২০০৮ অলিম্পিকেও চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ কেন নয়? কোচ ম্যারাডোনা কিন্তু একটু সাবধানী। নিজেদের ফেবারিট মানতেই নারাজ তিনি, ‘আমরা জানি, আমরা এবার ফেবারিটদের মধ্যে নেই। কিন্তু আমাদের আছে এক বিশাল আকাঙ্ক্ষা। ফেবারিট হতে চাইলে আমাদের আরও অনেক কাজ করতে হবে।’তাহলে ম্যারাডোনার চোখে ফেবারিট কারা? ‘বরাবরের মতোই এবারও শিরোপার মূল দাবিদার থাকবে ব্রাজিল, ইতালি, জার্মানি আর স্পেন।’ ব্রাজিল দলে রোনালদিনহোকে দেখতে চান তিনি, ‘বুঝি না ওকে নিয়ে কেন এত সমালোচনা হয়। আমি সব সময় মিলানের খেলা দেখি। আমার দেখা বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন ও। ওকে দক্ষিণ আফ্রিকায় দেখব বলে আশা করছি। তা না হলেও আমি ওকে সর্বকালের অন্যতম সেরা হিসেবেই বিবেচনা করব।’গত ১৫ জানুয়ারি দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হয়েছে ম্যারাডোনার। তিন দিন পরই তিনি হাজির দক্ষিণ আফ্রিকায়। সফরটা অবশ্য সৌজন্যমূলক। ম্যারাডোনাকে সফরের আমন্ত্রণ জানিয়েছে আসলে শাওয়েন পৌরসভা। আর এই সফরের আয়োজন করেছে বুয়েনস এইরেসের দক্ষিণ আফ্রিকা দূতাবাস এবং প্রিটোরিয়ার আর্জেন্টাইন দূতাবাস। সফরে বেশ কিছু স্কুল পরিদর্শন করেছেন ম্যারাডোনা। শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার তুলে দিয়েছেন। এক ফাঁকে গিয়ে ঘুরে এসেছেন প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয়। আগামী বিশ্বকাপে এখানেই বেস ক্যাম্প করবে আর্জেন্টিনা। কোচ নিজেদের চোখে সেখানকার অবকাঠামোগত সুবিধাগুলো দেখে নিতে চেয়েছেন। সব দেখে একটা কথাই বলেছেন ম্যারাডোনা—‘পারফেক্টো’, মানে কোচ সন্তুষ্টই। হবেন না কেন? বিশ্ববিদ্যালয়টির হাই পারফরম্যান্স সেন্টারটাকে আরও আধুনিক করে তুলতে পৌনে তিন লাখ ডলার খরচ করা হয়েছে। চার তারকা হোটেল আছে, আছে হাসপাতাল। আর্জেন্টিনা দলের অনুরোধে সাড়া দিয়ে বেশ কিছু প্লাজমা টিভি বসানো হয়েছে। জুন-জুলাইয়ে এখানে থাকবে আর্জেন্টিনা দল। বিনিময়ে প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয়কে কত দিতে হচ্ছে, সেটি অবশ্য জানা যায়নি।তবে বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়েরা এরই মধ্যে ম্যারাডোনাকে কাছ থেকে দেখার পাশাপাশি ফুটবল টিপসও পেয়েছে মুফতে। তাদের আর্জেন্টিনার জার্সিও দিয়েছেন কোচ। কেউ একজন জানাল, মাঠটা আসলে ফুটবলের নয়, রাগবির। উত্তরে কৌতুক করলেন ম্যারাডোনা, ‘রাগবির সঙ্গে ফুটবলের পার্থক্য তো খুব সামান্যই।’ ওয়েবসাইট।