ম্যারাডোনাকে আর্দিলেসের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসে ইংল্যান্ডে যাবেন ডিয়েগো ম্যারাডোনা, নাম প্রকাশ না করা এক ক্লাবের সঙ্গে কোচ হওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা করতে। কিন্তু অসি আর্দিলেসের পরামর্শ শুনলে ম্যারাডোনার না আসাই উচিত হবে। আর্দিলেস যে বলছেন, ইংল্যান্ডের ফুটবলে ম্যারাডোনা মানিয়ে নিতে পারবেন না। ওয়েবসাইট।ম্যারাডোনার এই সাবেক সতীর্থ নিজে ১০ বছর খেলে গেছেন টটেনহামে। এক মেয়াদে দলটির কোচের দায়িত্বও সামলেছেন। এখনো ইংলিশ ক্লাবটির সঙ্গে সম্পর্ক আছে তাঁর। ইংলিশ ফুটবল সম্পর্কে এই দীর্ঘ অভিজ্ঞতা থেকেই আর্দিলেসের অনুমান, ইংলিশ মিডিয়ার সঙ্গে পেরে উঠবেন না লাগামছাড়া স্বভাবের ম্যারাডোনা। তা ছাড়া ইংলিশ মিডিয়াও সুযোগ পেলেই খোঁচাবে ১৯৮৬ বিশ্বকাপের সেই আলোচিত ‘হ্যান্ড অব গড’ নিয়ে। ব্ল্যাকবার্ন নয়তো অ্যাস্টন ভিলার কোচ হিসেবে ইংলিশ ফুটবলে অভিষেক হতে পারে আর্জেন্টিনার সাবেক কোচের।