ম্যারাডোনাকে চান মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর দল বিশ্বকাপ জেতেনি। ফাইনাল তো দূরে থাক, সেমিফাইনালেও উঠতে পারেনি। তার পরও বিশ্বকাপের অন্যতম আলোচিত চরিত্র ডিয়েগো ম্যারাডোনা। বিশ্বকাপে ব্যর্থতার পর সাবেক এই বিশ্বকাপজয়ী অধিনায়ক ও এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার কোচের ভবিষ্যতে নিয়ে আলোচনার শেষ নেই। কেউ বলছে, তিনি থেকে যাওয়াটাই মঙ্গল। কেউ বলছে, চলে যাওয়া ভালো। কিন্তু ম্যারাডোনা কী বলেন? দল নিয়ে দেশে ফিরে ‘আমার সময় শেষ’ বলে সেই যে ডুব দিয়েছেন, আর তাঁর খোঁজই নেই!সেই খোঁজটা মিলতে পারে আজ। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসার কথা ম্যারাডোনার। সেই বৈঠক থেকে হয়তো ম্যারাডোনার ভবিষ্যৎটা জানা যাবে। যদিও ফেডারেশন প্রেসিডেন্ট থেকে শুরু করে আর্জেন্টিনার প্রেসিডেন্ট—সবাই বলে দিয়েছেন, ম্যারাডোনার ভবিষ্যৎ এই কিংবদন্তির নিজের হাতে। ব্যাপারটা লিওনেল মেসির হাতে থাকলে তিনি ম্যারাডোনাকে যেতে দিতেন না। বিশ্বকাপের পর সংবাদমাধ্যম থেকে দূরে ছিলেন ফিফার বর্ষসেরা এই ফুটবলারও। গত পরশু কথা বললেন তিনি পানামায় গিয়ে। পানামায় গিয়েছিলেন একটি প্রীতি ম্যাচ খেলতে। আর সেখানেই সংবাদ সম্মেলনে ম্যারাডোনা প্রসঙ্গে বললেন, ‘উনি থাকবেন কি না, এই সিদ্ধান্ত তো উনিই নেবেন। তবে এটা যদি আমার ওপর নির্ভর করত, আমি চাইতাম, উনি যেন থেকে যান। আমার মনে হয়, তাঁর থেকে যাওয়াই উচিত।’বাছাইপর্বের নড়বড়ে অবস্থা কাটিয়ে মেসি-ম্যারাডোনারা বিশ্বকাপটা ভালোভাবেই শুরু করেছিলেন। শেষ পর্যন্ত আর পারেননি। কেন পারেননি, এসব হিসাবনিকাশ আর এখন মেলাতে চান না মেসি। গতকাল পর্যন্ত মন ছিল তাঁর পানামার প্রীতি ম্যাচটায়।‘মেসি ও তাঁর বন্ধুদের দল বনাম বাকি বিশ্ব’ নামের এই ম্যাচে মেসির দলে ছিলেন মার্টিন পালের্মো, হ্যাভিয়ের জানেত্তি, ডিয়েগো লুগানো, সেবাস্তিয়ান আব্রু, লুই সুয়ারেজ, মার্কো মাতেরাজ্জির মতো খেলোয়াড়। আর বাকি বিশ্ব দলে ছিলেন ইউরোপ ও মেক্সিকোর কিছু খেলোয়াড়।প্রীতি ম্যাচের আগেই সংবাদ সম্মেলনে নানা বিষয়, বিশেষ করে আর্জেন্টিনা দল নিয়ে কথা বলতে হয়েছে মেসিকে। মেসি বিশ্বকাপের কথা ভুলে এবার সামনে তাকানোর কথা বললেন, ‘আমি আর্জেন্টাইন। আমি আমার জাতীয় দলের জার্সির জন্য শেষ পর্যন্ত লড়ে যাব। এখন আসলে আমাদের নতুন করে শুরু করতে হবে। কোপা আমেরিকা নিয়ে ভাবতে হবে। হাতে যথেষ্ট সময় আছে, ভালো প্রস্তুতি নিতে হবে। দুঃখজনকভাবে বিশ্বকাপটা হাতে নিতে পারিনি। কিন্তু ওই পর্ব শেষ, ওটা পেছনে ফেলে এসেছি আমরা।’বললেই কি আর পেছনে ফেলে আসা যায়? মেসিকে বিশ্বকাপ ট্রফির কথা বারবার মনে করিয়ে দেবে তাঁর বসতভূমি, বিশ্বজয়ী স্পেন। ছোটবেলা থেকে স্পেনে বড় হয়েছেন, বার্সেলোনার ‘পোষ্যপুত্র’ই বলা যায়। সেই মেসি নিজের দুঃখ ভুলে অবশ্য স্পেনকে অভিনন্দনটা জানাতে ভোলেননি, ‘যেহেতু এত দিন ধরে বার্সেলোনায় আছি, আর্জেন্টিনা বাদ পড়ে যাওয়ার পর আমি স্পেনকেই সমর্থন করছিলাম। স্প্যানিশদের অভিনন্দন জানাচ্ছি। আমি আমার বার্সেলোনা-সতীর্থ ও বাকি স্প্যানিশ খেলোয়াড়দের জন্য গর্বিত। বিশ্বকাপটা ওদেরই প্রাপ্য ছিল।’কথাগুলো বলতে কষ্টে পুড়ছিলেন না মেসি! ওয়েবসাইট।