ম্যারাডোনাকে ছাপিয়ে যেতে পারবেন না মেসি!

অনেকে লিওনেল মেসিকে তুলনা করেন আর্জেন্টিনা-কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে। কিন্তু আর্জেন্টিনার সাবেক ফুটবলার হেক্টর এনরিকের মতে, ম্যারাডোনাকে কখনোই ছাড়িয়ে যেতে পারবেন না মেসি।
’৮৬ বিশ্বকাপজয়ী দলের সদস্য এনরিকে বিষয়টির ব্যাখ্যা দিলেন এভাবে, ‘ম্যারাডোনার মতো মেসির তেমন কিছুই নেই। মেসিকে আমি ভালোবাসি। খুব খুশি হব যদি আমার ছেলে তার (মেসি) সামর্থ্যের এক ভাগও খেলে। কিন্তু ম্যারাডোনা ছিলেন অদ্বিতীয়।’
মেসির প্রশংসা করলেন বটে। কিন্তু কেন ছাপিয়ে যেতে পারবেন না, তার ব্যাখ্যা দিলেন এভাবে, ‘কেউ ফের ম্যারাডোনার মতো হবে না। এমনকি মেসি তিনবার বিশ্বকাপ জিততে পারবে না কিংবা মধ্যমাঠ থেকে বাইসাইকেল কিকে গোল করতে পারবে না। মাঠে ম্যারাডোনা ও মেসি দুটি ভিন্ন চরিত্র। ডিয়েগো আত্মবিশ্বাস বাড়িয়ে দিত, আমাদের সেরা খেলাটা বের করে নিয়ে আসত। মেসির ব্যক্তিত্ব খুবই ভালো, কিন্তু ঠিক ম্যারাডোনার মতো নয়।’ ওয়েবসাইট