ম্যারাডোনাকে নিমন্ত্রণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানে না এসে বুঝি আর উপায় নেই ডিয়েগো ম্যারাডোনার! পাকিস্তান ফুটবল ফেডারেশনের (পিএফএফ) আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলেই ফুটবল কিংবদন্তি আসতে রাজি দেশটিতে, কয়েক দিন আগে জানিয়েছিলেন ম্যারাডোনার ম্যানেজার গুস্তাভো আমাদোর। পিএফএফ এখনো আমন্ত্রণ জানায়নি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) পিএফএফের সঙ্গে তুলনা করে তোলপাড় ফেলা ম্যারাডোনাকে। তবে পাকিস্তান থেকে একটি নিমন্ত্রণ ঠিকই পেয়েছেন বিশ্বকাপজয়ী ফুটবলার। সেটি পাকিস্তানের প্রধান বিরোধী দল পিপিপি প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারির পক্ষ থেকে। পরশু স্ট্রিট ওয়ার্ল্ড কাপে তৃতীয় হওয়া পাকিস্তান দলকে নিজ বাড়িতে সংবর্ধনা দেওয়ার সময় বিলাওয়াল নিজেই এটি জানিয়েছেন। ওয়েবসাইট।