ম্যারাডোনাকে রিকেলমের পাল্টা জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখের ওপর সপাটে দরজা বন্ধ করেছেন ডিয়েগো ম্যারাডোনা। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার আপাতত কোনো সম্ভাবনাই নেই হুয়ান রোমান রিকেলমের। জ্যামাইকার বিপক্ষে প্রীতি ম্যাচের দল বাছতে গিয়ে আর্জেন্টিনার কোচ জানিয়ে দিয়েছিলেন, রিকেলমে তাঁর জন্য এখন ‘বিগত অধ্যায়’।দশ দিন বাদে পাল্টা জবাব দিলেন বোকা জুনিয়র্সের প্লে-মেকার, ‘আমি বরাবরই স্বচ্ছ আর সত্ ছিলাম। ১১ মাস আগে আমার ভাবনা যা ছিল, এখনো সেটাই আছে। আমি সব সময়ই জাতীয় দলের জন্য ভালো চাই। কিন্তু এই কোচের অধীনে সেটা সম্ভব নয়।’আর্জেন্টিনাকে সর্বশেষ বড় সাফল্য এনে দেওয়া দলটার অধিনায়ক কিন্তু এই রিকেলমেই। ২০০৮ অলিম্পিক ফুটবলের সোনাজয়ী দলটা খেলেছিলও দুর্দান্ত। কিন্তু ওই দলের কোচ ম্যারাডোনা ছিলেন না, ছিলেন সার্জিও বাতিস্তা। কোচ হিসেবে ম্যারাডোনার যোগ্যতা নিয়ে রিকেলমে প্রকাশ্যেই মন্তব্য করেছিলেন। সেই থেকে দুজনের সম্পর্কের অবনতি। শুধু তা-ই নয়, ম্যারাডোনা দলে ডাকলেও অনুশীলনে যোগ দেননি তিনি। কোচের চিন্তাভাবনার সঙ্গে তাঁর মিল হচ্ছে না বলে আরও একবার অবসর নিয়ে নেন জাতীয় দল থেকে।ম্যারাডোনাও পরে শাস্তি হিসেবে প্রথম ১০ নম্বর জার্সিটা কেড়ে নিয়েছেন তাঁর কাছ থেকে। পরে তো জানিয়েই দিয়েছেন, ‘রিকেলমের জন্য আমি মায়াকান্না কাঁদব না।’ ওয়েবসাইট।