প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেড়াতে যাওয়ার পরিকল্পনাটা বাতিল করতে হলো ডিয়েগো ম্যারাডোনাকে। তাতে ভেঙে খানখান হলো নাতি বেঞ্জামিনের বিশ্বখ্যাত ‘থিম পার্কের’ রাইডে চড়ার স্বপ্ন। ২২ বছর বয়সী নতুন প্রেমিকা রোসিও ওলিভা, দুই মেয়ে দালমা ও জিয়ান্নিনা এবং নাতি বেঞ্জামিনসহ পুরো পরিবার নিয়ে ছুটিতে কাটাতে ফ্লোরিডার ডিজনি ওয়ার্ল্ডে বেড়াতে যেতে চেয়েছিলেন ম্যারাডোনা। কিন্তু ভিসাই পেলেন না, যাবেন কীভাবে! ভিসা না পাওয়ার কারণটা অবশ্যই রাজনৈতিক। যুক্তরাষ্ট্রের ‘শত্রু’ কিউবার সাবেক রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রো ও ভেনেজুয়েলার প্রয়াত রাষ্ট্রপতি হুগো চাভেজের সঙ্গে অন্তরঙ্গতার কারণেই কি সে দেশে ‘নিষিদ্ধ’ ম্যারাডোনা? ওয়েবসাইট।