ম্যারাডোনার অন্য রকম কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরাজয়ের কষ্ট সইতে হয়েছে তাঁকে। সইতে হয়েছে সমালোচনার তীর বিদ্ধ হওয়ার যাতনা। সবকিছু সইতে সইতেই দল নিয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছেন। এখন বিশ্বকাপে ওঠাটাও নতুন কষ্টে ফেলেছে ডিয়েগো ম্যারাডোনাকে। ১১ মের মধ্যে ফিফার কাছে জমা দিতে হবে বিশ্বকাপের ৩০ জনের প্রাথমিক দল। ১ জুন দিতে হবে ২৩ জনের চূড়ান্ত দল। এই দল ঠিক করতে গিয়েই ঝামেলায় আর্জেন্টিনা কোচ। দলকে বিশ্বকাপের মূলমঞ্চে নিয়ে যেতে যাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন অথবা বিশ্বকাপের দলে সুযোগ পেতে পুরো মৌসুম ধরে সর্বস্ব উজাড় করে দিয়েছেন; সেসব খেলোয়াড়কে বাদ দিতে খুবই কষ্ট হচ্ছে আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ জেতানো ম্যারাডোনার, ‘খেলোয়াড়দের বাদ দিতে কষ্টই হচ্ছে। কিন্তু কাউকে বেছে নিতে হলে কাউকে না কাউকে তো বাদ দিতেই হবে।’২০০৮ সালের শেষ দিকে দায়িত্ব নেওয়ার পর আর্জেন্টিনা দলে ১০০ জনেরও বেশি খেলোয়াড়কে খেলিয়েছেন ম্যারাডোনা। বোঝাই যাচ্ছে তাঁর কষ্টটা কত তীব্র। তবে সাময়িক এই কষ্ট সয়ে বিশ্বকাপে দুর্দান্ত একটা দল নিয়ে যাওয়ারই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি, ‘আমরা এমন একটি দল পেতে চলেছি, যে দলটি জানে কীভাবে আর্জেন্টিনার জার্সি পরতে হয়।’ ওয়েবসাইট।