ম্যারাডোনার ইচ্ছে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মরক্কো দীর্ঘজীবী হোক!’ ‘দীর্ঘজীবী হোন মরক্কোর রাজা!’ ‘দীর্ঘজীবী হোক সাহারা!’ না, দেশপ্রেমে গদগদ হওয়া কোনো মরক্কান এ স্লোগান দেননি। মরক্কোকে নিয়ে এমন আবেগ দেখালেন ডিয়েগো ম্যারাডোনা! কারণটা অবশ্য পরে পরিষ্কার হয়ে গেছে—দেশটির জাতীয় ফুটবল দলের কোচ হতে চান আর্জেন্টাইন কিংবদন্তি! এক অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে ম্যারাডোনা মরক্কো সফর করছেন। সেখানেই এই ইচ্ছের কথা জানিয়েছেন, ‘যদি আমার কাছে মরক্কোর কাছ থেকে কোচ হওয়ার কোনো প্রস্তাব আসে, তাহলে আলোচনা করতে রাজি আছি।’ দায়িত্ব পেলে মরক্কোকে রাশিয়া বিশ্বকাপে নিয়ে যেতে পারবেন বলেও আশাবাদী তিনি, ‘মরক্কোর জাতীয় দলের অবস্থা এ মুহূর্তে খুব একটা ভালো নয়। তবু আমি আশাবাদী, বাছাইপর্ব পেরিয়ে ২০১৮ বিশ্বকাপ খেলবে মরক্কো।’ মরক্কো ওয়ার্ল্ড নিউজ।