ম্যারাডোনার কাণ্ড!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাত পেরিয়ে গেছে, সকাল হলো বলে। সময় হয়ে গেছে নৈশ ক্লাবের মজলিস ভাঙার। কিন্তু এক যুগলের সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই, তাঁরা নেচে চলেছেন বিরামহীন। ডিয়েগো ম্যারাডোনা বান্ধবী রোসিও অলিভিয়েরাকে নিয়ে নাচছিলেন সকাল সাতটায়ও! কিন্তু তাঁদের জন্য তো মানুষের কাজকম্মো থেমে থাকতে পারে না। নৈশ ক্লাবের মালিক তাই ক্লাব বন্ধ করার তোড়জোড় করতে লাগলেন। এতেই খেপে গেলেন ম্যারাডোনা। বাজনা বন্ধ করে দিলে ক্লাব-মালিককে দেখে নেওয়া হবে বলে হুমকি দিলেন, সঙ্গে অবশ্যই অশ্রাব্য গালিগালাজ! কিন্তু কপাল মন্দ ম্যারাডোনার, পুরো দৃশ্যটা ভিডিও করে এক প্রত্যক্ষদর্শী সেটি ছেড়ে দেন ইন্টারনেটে। ওয়েবসাইট।