ম্যারাডোনার কাণ্ড!

আর্জেন্টিনায় ফিরেছেন ডিয়েগো ম্যারাডোনা। সদ্যোজাত সন্তানকে দেখতে এসে অবশ্য ফুটবল কিংবদন্তি ফিরেছেন স্বরূপেও। ফুটবলের বাইরে নানা কাণ্ডকীর্তি করে বারবার সংবাদ শিরোনামে আসা ম্যারাডোনা এবারও ঝামেলা পাকিয়েছেন সাংবাদিকদের সঙ্গে। একবার সাংবাদিকদের দিকে গুলি ছুড়ে কুখ্যাতি কুড়িয়েছিলেন ম্যারাডোনা। এবার পাথর ছুড়ে মেরেছেন আলোকচিত্রীদের দিকে, লাথিও নাকি মেরেছেন একজনকে।গত মঙ্গলবার ২২ বছর বয়সী নতুন বান্ধবী রোসিও অলিভাকে নিয়ে দুবাই থেকে বুয়েনস এইরেসে ফেরেন ম্যারাডোনা। উদ্দেশ্য, পুরোনো বান্ধবী ভেরোনিকা ওজেতার গর্ভে জন্মানো তিন মাসের পুত্রসন্তান ডিয়েগো ফার্নান্ডোকে প্রথমবারের মতো দেখা। বিমানবন্দর থেকেই ম্যারাডোনার পিছু নেন আলোকচিত্রীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কিছুদূর যাওয়ার পর অতিষ্ঠ ম্যারাডোনা গাড়ি থামিয়ে রাস্তায় নেমে পড়েন ও কুড়িয়ে পাওয়া পাথর ছুড়ে মারেন সাংবাদিকদের। কাছাকাছি থাকা একজনকে লাথিও মারেন।
এর আগে বিমানবন্দরেও এক ব্যক্তির সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন ম্যারাডোনা। নিকোলাস ইনফান্তিদিস নামের এক লোক বিমানে স্টুয়ার্ডদের মাধ্যমে ম্যারাডোনাকে কিছু ডায়েট পিল পাঠিয়েছিলেন। বিমান থেকে নামার পর পরিচয় পাওয়ার পর অগ্নিশর্মা ম্যারাডোনা ইনফান্তিদিসকে ধাক্কা মারেন। ওয়েবসাইট।