ম্যারাডোনার খোঁচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির কাছে ব্রাজিলের ভরাডুবির পর উল্লাস করছে আর্জেন্টিনার পাঁড় সমর্থকেরা। চিরপ্রতিদ্বন্দ্বীর হারে খুশি ডিয়েগো ম্যারাডোনাও। এতটাই যে, ব্রাজিলকে খোঁচা দিয়ে একটা গানও গেয়ে ফেলেছেন! ভেনেজুয়েলার একটি টিভি অনুষ্ঠানে নিয়মিত হাজির হচ্ছেন ম্যারাডোনা। সেখানেই এর আগে বারবার বলেছেন, ব্রাজিলের খেলা পছন্দ হচ্ছে না তাঁর। তবে পরশু ম্যাচের পর সেই অনুষ্ঠানেই গাইলেন ব্রাজিলকে খোঁচা মারা গানটা। মূলত ব্রাজিল সমর্থকদের খোঁচা দিতে গানটা বেঁধেছেন উগ্র আর্জেন্টাইন সমর্থকেরা। স্প্যানিশে গানের প্রথম লাইনটা এমন, ‘দেসিমে কিউ সে সিয়েন্তে...’, যার অর্থ—‘ব্রাজিল আমাকে বল নিজের ঘরে এমন নতজানু হয়ে থাকতে কেমন লাগছে?’ তবে গানটা গাওয়ার সময় ‘সিয়েন্তে’র বদলে ম্যারাডোনা ব্যবহার করেছেন ‘সিয়েতে’ শব্দটা। স্প্যানিশ ভাষায় সিয়েতে অর্থ সাত! ইএসপিএন।