ম্যারাডোনার জন্য আর্জেন্টিনার দরজা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমর্থকদের একটি দুঃখের খবর দিয়েছেন দিয়াগো ম্যারাডোনা। জানিয়েছেন, ভবিষ্যতে আর্জেন্টিনা ফুটবল দলের কোচ হিসেবে তাঁর ফেরার কোনো সম্ভাবনা নেই। আজ শনিবার আর্জেন্টিনার টেলিভিশন টেলেফে-কে এ কথা জানান এই ফুটবল কিংবদন্তি। ম্যারাডোনা বলেন, ‘আমার জাতীয় দলের কোচ হওয়ার কোনো সম্ভাবনা নেই। অনেক কিছুতেই পরিবর্তন আনতে হবে। এটা হয়তো বা পরে হতে পারে। কিন্তু এই মুহূর্তে জাতীয় দলের কোচ হওয়ার দরজা আমার জন্য বন্ধ হয়ে গেছে।’দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ম্যারাডোনা-মেসির দল। এরপর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ম্যারাডোনার সঙ্গে চুক্তি নবায়ন করেনি।এএফএ প্রেসিডেন্ট জুলিও গ্রান্দনা তাঁকে কোচ হিসেবে রাখতে চান না বলে প্রেসিডেন্টকে ‘মিথ্যাবাদী’ এবং ম্যানেজার কার্লোস বিলার্দোকে ‘বিশ্বাসঘাতক’ বলে অভিযুক্ত করেছেন ম্যারাডোনা। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অধিনায়ক ছিলেন ম্যারাডোনা। এককালে ম্যারাডোনার সতীর্থ সার্জিও বাতিস্তা বর্তমানে আর্জেন্টিনার অস্থায়ী কোচের দায়িত্ব পালন করছেন। ধারণা করা হচ্ছে, বাতিস্তাই পরবর্তী কোচ হবেন। ওয়েবসাইট।