ম্যারাডোনার জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত জরিমানা থেকে রেহাই মিলল না ডিয়েগো ম্যারাডোনার। প্রতিপক্ষ আল আইনের কোচ কসমিন ওলারোইওর সমালোচনা করার দায়ে ম্যারাডোনাকে জরিমানা গুনতে হচ্ছে ২ হাজার ৪৫০ ডলার। গত মাসে আল আইনের কাছে হেরে যায় আল ওয়াসল। ম্যাচ শেষে আল আইনের রোমানিয়ান কোচের কড়া সমালোচনা করেন আল ওয়াসল কোচ। ম্যারাডোনার অভিযোগ ছিল, জয়সূচক গোলের পর ওলারোইও ও তাঁর স্টাফদের উদ্যাপনে অপেশাদারি ইঙ্গিতটা আপত্তিকর। রাগে-ক্ষোভে ওলারোইওকে ‘অভদ্র’ এবং ‘অবিবেচক’ও বলে ফেলেন সাবেক আর্জেন্টাইন কোচ। জরিমানার সঙ্গে এফএর শৃঙ্খলা কমিটি ম্যারাডোনাকে ‘অবিবেচক’ শব্দটি প্রত্যাহার করতে বলেছে। আল ওয়াসল তাদের সমর্থকদের ওপর আল আইনের সমর্থকেরা পাথর ছুড়েছে বলে যে অভিযোগ করেছে, সেটিও উড়িয়ে দিয়েছে শৃঙ্খলা কমিটি। ওয়েবসাইট।