ম্যারাডোনার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর, ফাঁকি, জরিমানা, আদালত। গত কিছুদিন ফুটবলের বাইরের এই শব্দগুলোর জন্যই ঘুরেফিরে আসছে ডিয়েগো ম্যারাডোনার নাম। আয়কর ফাঁকির মামলা থেকে তাঁর অব্যাহতি পাওয়ার কথা জানিয়েছিলেন ম্যারাডোনার আইনজীবী। সেই বক্তব্য আবার উড়িয়ে দিয়েছে ইতালির আয়কর বিভাগ। সেই ঘটনাপ্রবাহেই পরশু ম্যারাডোনা দাবি করলেন, তিনি মোটেই আয়কর প্রতারক নন।সম্প্রতি দুবাইকে ঠিকানা করে নেওয়া এই কিংবদন্তি সেখানে থেকেই এক ভিডিওবার্তায় বলেছেন, ‘আমি ফুটবল খেলতাম, অন্যরা আমার হয়ে চুক্তিটুক্তি করত। আমি ইতালিতে ফিরতে ভয় পাই না। যে লোকগুলো এর জন্য দায়ী, তারা নেপলসে নিশ্চিন্তে মুক্তভাবে হেঁটে বেড়াচ্ছে, কিন্তু আমি পারছি না। এটা অন্যায়। আমি ভদ্রলোক হিসেবেই ইতালিতে ফিরতে চাই, কারণ আমি তো কখনোই কারও কাছ থেকে কিছু চুরি করিনি।’ যাদের উদ্দেশে বলা, তারা যেন বুঝতে পারে এ কারণে কথাগুলো বলেছেন ইতলিয়ান ভাষাতেই। এএফপি।