ম্যারাডোনার দ্বিতীয় জয়
প্রথম ম্যাচটা নিয়ে ডিয়েগো ম্যারাডোনার নিশ্চয়ই আফসোস হচ্ছে এখন। ৯৪তম মিনিটে গোল খেয়ে ৪-৩ গোলে হারলে আফসোস হবে না! সেই আফসোস আরও বাড়ছে পরের দুটো ম্যাচেই জিতে নেওয়ায়। আল-জাজিরার কাছে হেরে শুরু হয়েছিল ডিয়েগো ম্যারাডোনার দলের। দ্বিতীয় ম্যাচে এমিরেটসকে ৩-০ গোলে হারানোর পর পরশু একই ব্যবধানে আল ওয়াসল হারাল আল ওয়াদাকে। পর পর দুটো জয় নিয়ে ইতিসালাত কাপের ‘এ’ গ্রুপের দ্বিতীয় স্থানে আল ওয়াসল। ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আরব আমিরাতের সবচেয়ে শক্তিশালী দল আল-জাজিরা।পরশু তৃতীয় মিনিটেই আল ওয়াসলকে গোল এনে দেন উরুগুইয়ান স্ট্রাইকার হুয়ান অলিভিয়েরা। ১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাশেদ এশা। প্রথমার্ধের শেষ প্রান্তে সালিম সালেহ লাল কার্ড দেখলে ১০ জনের দল হয়ে পড়ে আল ওয়াহদা। ৯১ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন এশা আলী। আগের ম্যাচেও জোড়া গোল করেছিলেন এশা।ইতিসালাত কাপের গ্রুপ পর্বে প্রতিটি দল ১০টি করে ম্যাচ খেলবে। ওয়েবসাইট।