ম্যারাডোনার পিছু পিছু...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হতে পারে উত্তর মেরু অথবা দক্ষিণ মেরু! ডিয়েগো ম্যারাডোনা যেখানেই থাকুন, পাদপ্রদীপের আলো তাঁকে ঘিরে থাকবেই। হোক আকাশ অথবা পাতালপুরীতে তাঁর বসবাস, সংবাদমাধ্যম ম্যারাডোনাকে খুঁজে পৌঁছে যাবে সেখানে। আল ওয়াসল ম্যারাডোনাকে কোচ করার পর ক্লাবটির কর্তাব্যক্তিরা এ কারণেই বলেছিল—আমরা এখন বিশ্বময় আছি। ম্যারাডোনা থেকে ছিটকে এসে পাদপ্রদীপের আলো যেটুকু তাঁর চারপাশে পড়বে, সেটুকু অন্যদের পেতে অসুবিধা কী! তাই মনে হয় কিংবদন্তি ম্যারাডোনার পিছু পিছু আরব আমিরাতের পথ ধরছেন আরও দুই আর্জেন্টাইন কোচ। এঁদের মধ্যে একজন আলফিও বাসিলে তো ম্যারাডোনার মতোই আর্জেন্টিনার সাবেক কোচ। আরেকজন অ্যালেক্স সাবেলা একসময় আর্জেন্টিনার কোচ হওয়ার দৌড়ে ছিলেন। পরশুর খবর অনুযায়ী, ১৯৯৮ বিশ্বকাপে আর্জেন্টিনা দলের কোচ ড্যানিয়েল প্যাসারেলার সহকারী সাবেলা দায়িত্ব নিতে চলেছেন আবুধাবির ক্লাব আল জাজিরার। তবে বাসিলে কোন ক্লাবের কোচ হতে পারেন, সেটা প্রকাশ করেননি। রয়টার্স।