ম্যারাডোনার প্রতি আগ্রহ নেই ভিলার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বেচ্ছায় আর্জেন্টিনা দলের দায়িত্ব ছেড়েছেন, নিজ থেকেই ডিয়েগো ম্যারাডোনা প্রস্তাব দিয়েছেন অ্যাস্টন ভিলার কোচ হওয়ার। তবে এই কিংবদন্তির হয়তো ভিলার দায়িত্ব পাওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে না। আর্জেন্টিনার সাবেক এ কোচকে ম্যানেজার নিয়োগ দেওয়ার কোনো আগ্রহ নেই বলে জানিয়ে দিয়েছে অ্যাস্টন ভিলা। খবর বুয়েনেস এইরেস হেরাল্ড।ম্যারাডোনার ইউরোপিয়ান মুখপাত্র ওয়াল্টার সোরিয়ানো গতকাল রোববার ব্রিটিশ ট্যাবলয়েড সানডে মারকারিকে বলেন, ‘ইংল্যান্ডে চলে আসার আর অ্যাস্টন ভিলার দায়িত্ব নেওয়ার ব্যাপারে ডিয়েগো খুবই আগ্রহী। ইংলিশ ফুটবল তাঁর কাছে সব সময়ই আকর্ষণীয়। এ দেশের জীবনধারা যে রকম, আমি জানি, এখানে আসতে পারলে তাঁর খুবই ভালো লাগবে।’মার্টিন ওনিলের আকস্মিক পদত্যাগের পর অ্যাস্টন ভিলার কোচের পদটা শূন্যই পড়ে আছে। নতুন ম্যানেজার খুঁজছেন ক্লাব মালিক র্যান্ডি লারনার। তবে ম্যারাডোনাকে এ পদে নিয়োগ দেওয়ার আগ্রহ নেই বলে তাৎক্ষণিকভাবে জানিয়েছে ক্লাবটি। ভিলার এ মনোভাবে পরিবর্তন না হলে নতুন কোনো ক্লাবের দিকে দৃষ্টি দিতে হবে ডিয়েগো ম্যারাডোনাকে!