ম্যারাডোনার প্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে চমকে যাওয়ার মতো দুটি ঘোষণা এসেছিল। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে দিগম্বর হয়ে বুয়েনস এইরেসের রাস্তায় দৌড়াবেন কোচ ডিয়েগো ম্যারাডোনা। এরপর প্যারাগুয়ের মডেল এল লারিসা রিকেলমে দিলেন ঘোষণা, প্যারাগুয়ে চ্যাম্পিয়ন হলে আসুনসিয়নে তিনি দিগম্বর হয়ে দৌড়াবেন! দুজনের কাউকেই কাজটা করতে হয়নি, কারণ তাঁদের দেশ সেমিফাইনালেই ওঠেনি। এই একটা জায়গায় দুজনের মিল তো আছে, এখন দেখা যাচ্ছে সেই লারিসার প্রেমে পড়ে গেছেন ম্যারাডোনা! আর্জেন্টাইন কিংবদন্তি প্যারাগুইয়ান সুন্দরীর গুণে নাকি মুগ্ধ। এতটাই, আর্জেন্টিনার ‘তারকার সঙ্গে নাচ’ অনুষ্ঠানে লারিসাকে নেওয়ার জন্য টিভি শোর উপস্থাপক বন্ধু মার্সেলো টিনেল্লিকে অনুরোধ করে বসেছেন ম্যারাডোনা। আমন্ত্রণ জানানো হলেও লারিসার আর্জেন্টিনার অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। অংশ নিলে লারিসার হাত ধরে নাচবেন কে? কেন ম্যারাডোনা! ওয়েবসাইট।