ম্যারাডোনার ব্রাজিল-ভক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনা-ব্রাজিলের রাজনৈতিক সম্পর্ক যেমন-তেমন, ফুটবলীয় সম্পর্ক চিরকালই তেতো। পেলের কথা শুনলে চটে ওঠেন ম্যারাডোনা। ব্রাজিলের জার্সি দেখলে খেপে যান তেভেজ। সেই ম্যারাডোনা কি না ব্রাজিলের শুভকামনা করছেন!বিশ্বাস করুন, ম্যারাডোনার এই শুভকামনার আড়ালে কোনো খোঁচাও লুকানো নেই। কাল আইভরিকোস্টের সঙ্গে ব্রাজিলের ম্যাচের আগে তাদের শুভকামনাই জানালেন আর্জেন্টিনা কোচ। উত্তর কোরিয়ার বিপক্ষে ব্রাজিলকে দেখে একটু নিষ্প্রভ মনে হলেও ম্যারাডোনা আশা করছেন, আইভরিকোস্টের বিপক্ষে তারা ভালো খেলবে, ‘উত্তর কোরিয়ার বিপক্ষে ঘটনাবিহীন ম্যাচে ওরা খুব শান্ত ছিল। কিন্তু যখন প্রয়োজন হবে, ওরা নিশ্চয়ই অনেক ভালো খেলবে।’আর এই বিশ্বাসটা ম্যারাডোনা পেলেন দুঙ্গাকে দেখে। ম্যারাডোনার কথায় মনে হচ্ছে দুঙ্গা আর ব্রাজিলে মুগ্ধই হয়ে গেছেন তিনি, ‘দুঙ্গা তো অসাধারণ কাজ করছে। আর ব্রাজিল সব সময়ই ব্রাজিল। তাদের শ্রদ্ধা করতেই হবে।’ ওয়েবসাইট।