প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিয়েগো ম্যারাডোনা আর সৌরভ গাঙ্গুলী জুটি গড়লে কেমন হবে? ফুটবল-বিশ্বের কিংবদন্তি ম্যারাডোনা ব্যাট হাতে ক্রিকেট খেলতে নামছেন না। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ বুট পায়ে নেমে পড়বেন ফুটবল মাঠে। আগামী ২ অক্টোবর একটি প্রীতি ম্যাচে জুটি গড়বেন খেলার দুই ভুবনের এই দুই তারকা। ‘ম্যাচ ফর ইউনিটি (একতার ম্যাচ)’ খেলতে কলকাতায় দুই দিনের সফরে আসবেন ১৯৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টনার অধিনায়ক। বাইচুং ভুটিয়ার মতো ভারতের সাবেক ফুটবলাররা তো থাকবেনই। ওই ম্যাচে ‘ফুটবলার’ হয়ে যাবেন ভারতের হকি দলের সাবেক অধিনায়ক ধনরাজ পিল্লাইও। খেলবেন বাংলাদেশের ক্লাব শেখ রাসেল ও শেখ জামালের সাবেক ফুটবলার সনি নর্দেও। যাঁর গায়ে এখন কলকাতা মোহনবাগানের মেরুন-সবুজ জার্সি। ইন্ডিয়ান এক্সপ্রেস।