ম্যারাডোনার সামনে হার আর্জেন্টিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট বিশ্বকাপের পুনরাবৃত্তি হলো রাগবি বিশ্বকাপে। ৩১ অক্টোবর লন্ডনে ফাইনালে অস্ট্রেলিয়া মুখোমুখি বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের। পরশু সেমিফাইনালে গ্যালারিতে উপস্থিত ম্যারাডোনাকে স্তব্ধ করে দিয়ে আর্জেন্টিনার বিপক্ষে ২৯-১৫ ব্যবধানে জিতে যায় অস্ট্রেলিয়া।
তিনি এসেছিলেন গ্রুপ পর্বের ম্যাচে। টোঙ্গার বিপক্ষে আর্জেন্টিনার খেলা দেখতে এসে নেচে-গেয়ে গ্যালারি মাতিয়ে রেখেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। কথা দিয়েছিলেন, দল সেমিফাইনালে উঠলে আবার আসবেন। দলকে সাহস জোগাবেন গ্যালারি মাতিয়ে। কথা রেখেছেন ম্যারাডোনা। গায়ে জাতীয় পতাকা জড়িয়ে নিরন্তর সমর্থন জুগিয়ে গেছেন দলকে। মাঠের খেলায় হেরে গেলেও ভালো লড়াই করেছিল আর্জেন্টিনা। কিন্তু অ্যাডাম অ্যাশলি-কুপারের হ্যাটট্রিকে ফাইনালে ওঠার দৌড় থেকে ছিটকে যায় আর্জেন্টাইনরা। ডেইলি মিরর।