ম্যারাডোনার স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিয়েগো সিনাগ্রা বাবার নাম উজ্জ্বল করতে পারেননি। তাঁকে নিয়ে স্বপ্নও দেখেননি ডিয়েগো ম্যারাডোনা। ডিয়েগো ফার্নান্দোও তারকাদ্যুতি ছড়াতে পারবে কি না, তা বলবে সময়। তবে ভেরোনিকা ওজেদার সঙ্গে তাঁর সম্পর্কের ফসল ফার্নান্দোকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। গত সপ্তাহে জন্ম নেওয়া এই পুত্রসন্তানকে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলে মেসিপুত্র থিয়াগো এবং নাতি বেঞ্জামিনের সঙ্গে দেখতে চান ম্যারাডোনা।‘তাদের কেউ একজন মিডফিল্ডার হিসেবে খেলবে। থিয়াগো বাকিদের ওপর ছড়ি ঘোরাবে বলেই বিশ্বাস আমার। ফরোয়ার্ড হিসেবে খেলবে বেঞ্জামিন আর থিয়াগোর পাশাপাশি খেলবে ডিয়েগুইতো ফার্নান্দো’—সাড়ে তিন মাস বয়সী থিয়াগো এবং চারে পড়া বেঞ্জামিনের সঙ্গে নিজের ছেলের ভবিষ্যর‌্যা ছবিও এঁকে ফেলেছেন ম্যারাডোনা।ফার্নান্দো ম্যারাডোনার চতুর্থ সন্তান। নাপোলিতে খেলার সময় স্থানীয় এক তরুণীর সঙ্গে তাঁর প্রণয়ের ফসল প্রথম সন্তান ডিয়েগো জুনিয়র (সিনাগ্রা)। স্ত্রী ক্লদিয়ার গর্ভে জন্ম নিয়েছে দুই মেয়ে দালমা ও জিয়ান্নিনা। সিনাগ্রা ফুটবল খেললেও খেলোয়াড় হিসেবে বাবার প্রতিভার ছিটেফোঁটাও পাননি। কিন্তু সদ্যোজাত পুত্রকে নিয়ে যে স্বপ্নের কথা বলছেন ম্যারাডোনা—সেটি পূরণ করতে উত্তরাধিকারসূত্রে বাবার প্রতিভার কিছু পেতেই হবে ফার্নান্দোকে। বিখ্যাত বাবার ছায়াও থাকতে হবে তার মাথার ওপর। ম্যারাডোনা সেই প্রতিশ্রুতি দিয়েছেনও নবজাতককে, ‘যখনই সময় পাব, আমি তাকে দেখব। প্রয়োজনীয় সব সাহায্যই সে পাবে।’ রয়টার্স।সাম্মানিক ক্রীড়াদূত হিসেবে দুবাইয়ে চাকরি নেওয়ার পর ব্যস্ত সময় কাটছে ম্যারাডোনার। ছুটি পেলেই বুয়েনস এইরেসে ছুটে যাবেন ফার্নান্দোকে দেখতে।