ম্যারাডোনার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখে মুখে কথা খরচ তিনি অনেক করেছেন। আর না। এবার মামলার হুমকিই দিয়ে বসলেন ডিয়েগো ম্যারাডোনা। এই হুমকি আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধেই। হুলিও গ্রন্দোনাকে আদালতে নিয়ে যেতে চান ম্যারাডোনা। আর্জেন্টিনা ফুটবল সংস্থার দীর্ঘদিনের এই প্রেসিডেন্টের বিরুদ্ধে ম্যারাডোনা অভিযোগ এনেছেন মিথ্যাচারের। কদিন আগে গ্রন্দোনা এক সাক্ষাৎকারে মন্তব্য করেন, ম্যারাডোনা আবারও মাদক নিচ্ছেন। গত ছয় বছরে নেশাজাতীয় কোনো কিছুই ছুঁয়ে দেখেননি দাবি করে ম্যারাডোনা বলেছেন, সংবাদমাধ্যমে এভাবে মিথ্যা তথ্য দেওয়ায় গ্রন্দোনার বিরুদ্ধে মামলা করবেন তিনি। ওয়েবসাইট।