ম্যারাডোনার 'ভোট' রোনালদোর বাক্সে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিয়েগো ম্যারাডোনা
ডিয়েগো ম্যারাডোনা

মেসির সমর্থক তিনি। সমকালীন অন্যদের চেয়ে মেসিকে শুধু এগিয়ে রাখেন না, যখন-তখন সেটা বলতেও দ্বিধা নেই ডিয়েগো ম্যারাডোনার। সেই ম্যারাডোনাই এবার ব্যালন ডি’অরের জন্য সবচেয়ে যোগ্য মনে করছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে।

আলজেরিয়ান একটি দৈনিকের সঙ্গে সাক্ষাৎকারে এ বছরের সেরা ফুটবলার বেছে নিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। বলছেন, ‘আমার মনে হয় এবার ব্যালন ডি’অর রোনালদোর জেতা উচিত। মেসি এ বছর অনেকবার চোটে পড়েছে।’

সামগ্রিক পারফরম্যান্স বিচারে পুরস্কারটা এবার রোনালদোর পাওনা বলে মনে করছেন অনেকেই। সেই অনেকের বেশির ভাগই রোনালদোর শুভাকাঙ্ক্ষী হিসেবে স্বীকৃত। কিন্তু মেসির গুণমুগ্ধ হয়েও ব্যালন ডি’অর প্রশ্নে রোনালদোর পক্ষে উচ্চকণ্ঠ হওয়া ম্যারাডোনাই প্রথম। নামের ভারটা মাথায় রাখলে রোনালদোর পক্ষে সবচেয়ে মূল্যবান ‘ভোট’ও। যদিও ভোটাধিকার নেই বলে ফিফার ব্যালট বাক্সে নিজের মতামত দিতে পারেননি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।

ম্যারাডোনার মতো অবশ্য এতটা নির্মোহ হতে পারেননি মেসির আরেক গুণমুগ্ধ ও বার্সেলোনা পূর্বসূরি রিভালদো। বছরের সেরা ফুটবলার বেছে নিতে গিয়ে সাবেক ব্রাজিল তারকা আলাদা রাখলেন হূদয়ের চাওয়া আর মস্তিষ্কের হিসাব, ‘ব্যক্তিগতভাবে আমি খুশি হব মেসি পুরস্কার পেলে। তবে স্বীকার করতে দোষ নেই, এবার এটা রোনালদোরই পাওনা।’ ওয়েবসাইট।