ম্যারাথন জিতলেন উগান্ডার কিপ্রোটিচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলিম্পিকের পুরুষ ম্যারাথন শুরুর আগে কেউই হয়তো ভাবতে পারেননি যে উগান্ডার স্টিফেন কিপ্রোটিচ সোনাটা জিততে পারবেন। পায়ে কিছুটা অস্বস্তি নিয়ে দৌড় শুরু করেছিলেন কিপ্রোটিচ। কিন্তু শেষ পর্যন্ত ২ ঘণ্টা ৮ মিনিট ১১ সেকেন্ডে ৩৭ কিলোমিটার দৌড় শেষ করে সোনা জিতেছেন উগান্ডার এই অ্যাথলেট। তাঁর চেয়ে মাত্র ২৬ সেকেন্ড পরে দৌড় শেষ করে রুপা জিতেছেন কেনিয়ার কিরুই।কিপ্রোটিচের হাত ধরেই এবারের লন্ডন অলিম্পিকে প্রথম সোনা জয়ের স্বাদ পেয়েছে উগান্ডা। ইভেন্ট শেষে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দেশের জন্য আনন্দ বয়ে আনার ব্যাপারটিকেই গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন কিপ্রোটিচ। তিনি বলেছেন, ‘উগান্ডার জন্য এটা অনেক কিছু। ১৯৭২ সালের পর আমরা আর কোনো সোনা জয়ের স্বাদ পাইনি। কাজেই আমরা এখন খুবই খুশি।’১৯৭২ সালে উগান্ডাকে শেষবারের মতো সোনা এনে দিয়েছিলেন জন আকি-বুয়া।— বিবিসি অনলাইন