ম্যারাথন বোলিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট অভিষেকে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড গড়েছেন, সুরাজ রণদিভের আরেকটি রেকর্ড হয়নি অল্পের জন্য। ৭৩ ওভার বোলিং করেছেন ইনিংসে শ্রীলঙ্কান অফ স্পিনার, অভিষেকে তাঁর চেয়ে বেশি বোলিং করতে হয়েছে আর মাত্র একজনকেই। প্রথম রেকর্ডটি হয়ে যাওয়ার পর অবশ্য এই রেকর্ডটি হয়ে গেলেও মনে হয় রণদিভের খারাপ লাগত না! এত সব হতাশার মাঝেও রণদিভ একটু সান্ত্বনা পেতে পারেন অভিষেকে সবচেয়ে বেশি বোলিং করার রেকর্ডধারীর দিকে তাকালে। রণদিভ তো তবু স্পিনার, ১৯৬৪ অ্যাশেজের ওল্ড ট্রাফোর্ড টেস্টে মিডিয়াম পেসার হয়েও অভিষেকে ৭৭ ওভার বোলিং করতে হয়েছিল ইংল্যান্ডের টম কার্টরাইটকে! তালিকার তিন নম্বর নামটি অবশ্য আরেক স্পিনারের। ১৯৯৭ সালে প্রেমাদাসায় যে ইনিংসে রেকর্ড ৯৫২ রানের বিশ্ব রেকর্ড করেছিল শ্রীলঙ্কা, সেটিতে ৭০ ওভার বোলিং করেছিলেন বাঁহাতি স্পিনার নিলেশ কুলকার্নি।