ম্যারাথনম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাসের অংশ হয়েই ম্যারাথনে কেনিয়ানদের আধিপত্য ভাঙলেন স্টিভেন কিপরোটিচ। দ্বিতীয় ম্যারাথনার হিসেবে অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপ—দুটোই জিতলেন এই উগান্ডান কারারক্ষী। ২০০৫ সালের পর এই প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপের ম্যারাথন জিততে পারল না কেনিয়ানরা। বিশ্ব অ্যাথলেটিকসের ১৪টি আসরে ম্যারাথনে সর্বোচ্চ চারবার সোনা জিতেছে কেনিয়া। তিনবার জিতে স্প্যানিশরা আছে দুইয়ে। স্পেনের আবেল আন্তোন (১৯৯৭, ’৯৯), মরক্কোর জাওয়াদ ঘারিব (২০০৩, ’০৫) ও কেনিয়ার আবেল কিরুই (২০০৯, ’১১) সর্বোচ্চ দুবার জিতেছেন বিশ্ব অ্যাথলেটিকসের ম্যারাথন। অলিম্পিকের রেকর্ডটা ইথিওপিয়ান কিংবদন্তি আবেবে বিকিলা (১৯৬০, ’৬৪) ও পূর্ব জার্মানির ভালডেমার সিরপিনস্কির (১৯৭৬, ’৮০)।