ম্যারাথনার ফারাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ ও ১০ হাজার মিটারে অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়ন। তবে দূরপাল্লার দৌড় আর ম্যারাথন যে এক জিনিস নয়, মো ফারাহ সেটি বুঝলেন ভালো করেই। সোমালিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ দূরপাল্লার দৌড়বিদ অবশ্য ম্যারাথনের চ্যালেঞ্জটা যে জানতেন না, তা নয়। লন্ডন ম্যারাথনে নামার আগেই তাই বলে রেখেছিলেন, ট্র্যাকের দৌড়ে কে এগিয়ে গেল সেটা দেখে চ্যালেঞ্জটা নেওয়া যায়। কিন্তু ম্যারাথনে তো অগুণন প্রতিদ্বন্দ্বী। কে কোন দিক দিয়ে এগিয়ে যায় বোঝারই উপায় থাকে না। ফারাহও বুঝতে পারেননি। তাঁর আগেই দৌড় শেষ করেছেন সাতজন। অষ্টম হওয়া ফারাহ স্টিভ জোনসের ব্রিটিশ রেকর্ডও (২: ০৭: ১৩) ভাঙতে পারেননি। এএফপি।